সুবর্ণভূমি ডেস্ক
গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে বিভিন্ন স্থানে উদযাপন করেছে শাসক দল বিএনপি।
মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনে সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
নড়াইল
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি চৌরাস্তা থেকে শুরু হয়ে পুরাতন বাসটার্মিনালে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জুলফিকার আলী, সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ প্রমুখ।
ঝিনাইদহ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের গীতাঞ্জলী সড়কে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. ইব্রাহীম রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকেছেন।
সভাপতির বক্তব্যে ডা. মো. ইব্রাহীম রহমান বাবু বলেন, মরহুম মশিউর রহমান ঝিনাইদহে যে উন্নয়ন করে গেছেন, সেগুলোই রয়ে গেছে। নতুন করে তেমন কোনো উন্নয়ন হয়নি। অনেক প্রতিষ্ঠান এখনো চালু হয়নি। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
চৌগাছা (যশোর)
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি যশোরের চৌগাছায় আলোচনা সভা ও র্যালি করেছে। বিকেলে এসব কর্মসূচি পালিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন কলেজ মাঠে বৃক্ষরোপণ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে শহরের প্রেসক্লাব মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, পৌর কৃষকদলের আহ্বায়ক মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও সদস্যসচিব ইমন হাসান রকি। আলোচনা সভা শেষে প্রেসক্লাব মোড় থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি চৌগাছা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সাতক্ষীরা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়নে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালন করা হয়।
বিকেলে জেলা শহরে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে।
দুপুরের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পার্ক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে সেখানে অবস্থান নেন।
বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ কাজী আলাউদ্দীন। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, তাজকিন আহমেদ চিশতি, আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক প্রমুখ।
ঝিকরগাছা (যশোর)
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি পালন করা হয়।
নেতারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।
উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
লোহাগড়া (নড়াইল)
লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার ঢাকা বাস কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
কেশবপুর (যশোর)
কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ভোরে স্থানীয় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহসভাপতি প্রভাষক আলা উদ্দিন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, নুরুজ্জামান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুলবুল, আবদুল হালিম অটল, যুবনেতা মেহেদী হাসান হিমেল ও ছাত্রনেতা আবদুল আজিজ প্রমুখ।
পরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. খলিলুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন।
বাগেরহাট
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মোংলায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
সকালে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও পরে পুকুরপাড়ে গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শ্যামনগর (সাতক্ষীরা)
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ড. মো. মনিরুজ্জামান।
বিকেলে শ্যামনগর পৌর সদরের কেন্দ্রীয় ঈদগাহে দলের উপজেলা আহ্বায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে আলোচনা করেন সদস্য সচিব আশেক-ই এলাহী মুন্না, অধ্যাপক আবু সাঈদ, মাসুদুল আলম, আইনজীবী খান আব্দুস সালাম, আমজাদুল ইসলাম, আব্দুস শহীদ, আবুল কালাম মোড়ল, সাদেকুর রহমান সাদেম প্রমুখ।