যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সার বিদ্যুৎ গ্যাসের দাবি গণতান্ত্রিক ঐক্য জোটের

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৩ পিএম
সার বিদ্যুৎ গ্যাসের দাবি গণতান্ত্রিক ঐক্য জোটের

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পর্যাপ্ত সার ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে মাগুরায় মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণতান্ত্রিক ঐক্য জোট।

শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কাজী নজরুল ইসলাম ফিরোজ, জাসদের এটিএম মহব্বত আলী, সিপিবির এটিএম আনিসুজ্জামান, গণকমিটির শম্পা বসু প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে আমন মৌসুমে পর্যাপ্ত সারের প্রয়োজন হলেও অনেক কৃষক চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। সার সংকটকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র অতিরিক্ত দামে সার বিক্রি করছে বলেও অভিযোগ করেন তারা।

তারা বলেন, সব ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম কমাতে হবে। কৃষকদের প্রয়োজনীয় সার নিশ্চিত করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে সার, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)