যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সালমান শাহ হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০২:০৯ পিএম
সালমান শাহ হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন

Subornovumi সালমান শাহর হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে রোববার যশোর প্রেসক্লাবের সামনে ভক্তদের মানববন্ধন। ছবি:

প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন তার ভক্তরা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সালমান শাহর ভক্তরা মিছিল নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে জড়ো হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ডনকে আটক করা হয়েছে। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন এখনো আইনের আওতায় আসেননি বলে দাবি করেন তারা।

বক্তারা সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কাঠেরপুল যুব সংঘের সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে সালমান শাহর ভক্তরা অংশ নেন।

কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া বলেন, ‘সালমান শাহ হত্যার বিচারের দাবিতে আমরা বছরের পর বছর রাজপথে আন্দোলন করে আসছি। বিভিন্ন সরকারের সময় আমরা আমাদের দাবি জানিয়েছি। কিন্তু দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত বিচার পাইনি।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের সময়ে সালমান শাহ হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে ডনকে আটক করা হয়েছে। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে মামলার অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন সালমান শাহর ভক্ত তহমিনা বিশ্বাস, সুমি আক্তার, বিজয় মাহমুদ, সাবিক হাসান, রিয়া আক্তার ও পল্লব দাসসহ অনেকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন