স্টাফ রিপোর্টার
, যশোর
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে দু’জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে রয়েছেন। এই পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনের জন্য ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদে ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন, সহসভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সরোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু এবং জুয়েল মৃধা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
যুগ্ম সম্পাদক পদে সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, এম আইউব ও ফিরোজ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন ও দপ্তর সম্পাদক পদে তহীদ মনি মনোনয়নপত্র নিয়েছেন। এই দুটি পদে অন্য কেউ মনোনয়ন নেননি। ফলে কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
এছাড়া, সদস্যের ছয়টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। যারা নিয়েছেন তারা হলে শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এসএম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইয়িদ, মুর্শিদুল আজিম হিরু এবং গালিব হাসান পিল্টু।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল বলেছেন, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই হবে।
পরদিন (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।