যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ১১:২৭ এ এম
সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ও এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কামালনগর ও শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা পৌর এলাকার কামালনগর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা মো. ইউনুস হোসেন (৫০) এবং শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুর রাজ্জাক (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে কামালনগর গোরস্থানসংলগ্ন নিজ বাড়িতে প্রতিদিনের মতো ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস হোসেন। ঘরের পাশে রাখা ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়ি গোছানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের দাবি, ঘরের টিনের চালে থাকা বিদ্যুতের তার লিক হয়ে ভ্যানগাড়িটি বিদ্যুতায়িত হয়েছিল। ভ্যানগাড়িটি স্পর্শ করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউনুস হোসেন দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সকাল ৯টার দিকে শ্যামনগরের ছোটভেটখালী গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রাজ্জাক। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন