ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় সোনিয়া (৩৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৩-৪ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুনহাট নিমতলা এলাকায় একটি দ্রুতগামী পরিবহন পেছন দিক থেকে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা সোনিয়া ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আরও ৩-৪ জন যাত্রী সামান্য আহত হন।
নিহত সোনিয়া যশোরের শার্শা উপজেলার বয়িলাপুতা গ্রামের বাসিন্দা। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাব্বির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইকে আরও ৩-৪ জন যাত্রী ছিলেন। তারা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে, অন্তঃসত্ত্বা নারী সোনিয়া মারা গেছেন। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।