যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি

দুর্নীতির সত্যতা পেয়ে ক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৪:৪৫ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৫:৩৮ পিএম
ঝিনাইদহে সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি

সদর সাব-রেজিস্ট্রার অফিসে চলমান অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম আবু বক্কর। সোমবার (৫ অক্টোবর) সকালে তিনি সেখানে পরিদর্শনে যান।

সাধারণ মানুষের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে অতিরিক্ত ফি আদায়, দালাল চক্রের দৌরাত্ম্য এবং নানা ধরনের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সেবার মান উন্নত করতেই সংসদ সদস্য সাব-রেজিস্ট্রার অফিসে যান।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সংসদ সদস্য আলী আজম আবু বক্কর জানান, সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতি এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। এর আগেও তিনি কয়েকবার এখানে এসেছেন এবং সাব-রেজিস্ট্রারের সঙ্গেও কথা বলেছেন। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ এবং অনিয়মের অভিযোগ যেভাবে আসার কথা, তা পুরোপুরি বন্ধ হয়নি। দুর্নীতি এখনো রয়ে গেছে।

এ সময় তিনি জানান, সাব-রেজিস্ট্রার অফিসে দলিল সংরক্ষণ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক পুরনো দলিল-দস্তাবেজ নষ্ট হওয়ার পথে, সেগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলিল রেজিস্ট্রি করতে গিয়ে তাদের অতিরিক্ত টাকা বা কোনো ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোস্তাক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল আলীম, সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)