যশোর, বাংলাদেশ || বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ করেছে জামায়াত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৭:১৪ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৭:২৪ পিএম
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ করেছে জামায়াত

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ করেছে জেলা জামায়াতে ইসলামী।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় ও ভায়না মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু।

লিফলেট বিতরণকালে অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এজন্য সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।

তিনি ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে যেকোনো দুর্যোগ ও সংকটে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে থাকবে বলেও উল্লেখ করেন।

৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলমান সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা অফিস সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক হোসাইন, নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবুল বাশার এবং জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরীসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)