যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১০:০৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১০:২৪ পিএম
‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের অস্থায়ী কার্যালয়ে ঢুকে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে জামায়াতে আমির ড.শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সুবর্ণভূমির পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে?

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কতিপয় লোক জোর করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের অস্থায়ী কার্যালয়ে ঢুকে পড়ে। তাঁর ব্যক্তিগত পিএস নাজমুল হোসাইনকে শারীরিকভাবে নাজেহাল করা হয়। উপাচার্যকে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে তাঁর কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এর আগে মানববন্ধন করে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে স্লোগান ও বক্তব্য দেওয়া হয় এবং তাঁর পদত্যাগ দাবি করা হয়।

উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের ভাষ্য অনুযায়ী, এর আগেও কয়েকবার অনুরূপভাবে তারা বিশৃঙ্খল আচরণ এবং হুমকি-ধমকি দিয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে উপাচার্য সংবাদ সম্মেলন করে এই ভীতিকর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। এ বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছেন বলেও জানান।

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন বিভিন্ন পরীক্ষা চলমান রয়েছে। উপাচার্য অভিযোগ করেছেন, এতদ্‌সংক্রান্ত কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ চুরি করে নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

স্বাস্থ্য খাতে এর আগেও বিভিন্ন ধরনের মব তৈরি করা হয়েছে। রাজধানীতে হাসপাতাল ভাঙচুর করা হয়েছে। অন্যায়ভাবে মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় চিকিৎসাকর্মীদের নানাভাবে নাজেহাল করা হয়েছে। ঢাকায় রাড্ডা মেডিকেল সেন্টার অবৈধ দখলদারির উদ্দেশ্যে ভেঙে চুরমার করা হয়েছে এবং লুণ্ঠন করা হয়েছে।

এ সমস্ত কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের কাছে এ সমস্ত কর্মকাণ্ডের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি।

স্বাস্থ্য খাতে এ ধরনের মব বেশিরভাগ ক্ষেত্রেই হালুয়া-রুটির ভাগ-বাটোয়ারার জন্য করা হয়েছে বলে সংবাদমাধ্যমগুলোতে উঠে এসেছে। কোনটি গভীর রাতে, কোনটি দিবালোকে।

বেপরোয়া অপকর্ম আমাদের স্বাস্থ্য খাতকে আরও ধ্বংস করবে এবং জনগণের ভোগান্তি বাড়িয়ে দেবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)