যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৮:৫৬ পিএম
যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে যশোর পুলিশ লাইনস মাঠে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় যশোর জেলা পুলিশ থেকে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী সদস্যরা অংশ নেন।

পরীক্ষার প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার গ্রহণ এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা তদারকি করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্য ও সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব এবং পুলিশ লাইনসের আরআই (সশস্ত্র) পরিদর্শক মনিরুল ইসলামসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)