যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৯:৪৬ পিএম
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

যশোরের শার্শায় বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার চটকাপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিন ওই গ্রামের মাহমুদুল হাসান বাবুর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানিয়েছে, স্কুল থেকে বাড়ি ফিরে হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায় মুস্তাকিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)