যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২০২৪ এর গণঅভ্যুত্থানে বিপক্ষে অবস্থান নিয়েছে জামায়াত: রাশেদ খান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৮:৫০ পিএম
২০২৪ এর গণঅভ্যুত্থানে বিপক্ষে অবস্থান নিয়েছে জামায়াত: রাশেদ খান

২০২৪ এর গণঅভ্যুত্থানে পক্ষে অবস্থানকারীদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছিলেন বীরমু্ক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। সেই আখতারুজ্জামন এখন জামায়াতের রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এ কারণে জামায়াত তার মুক্তির দাবি করে প্রকৃতপক্ষে গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রকৃত পক্ষে জামায়াত ২০২৪ এর গণঅভ্যুত্থানে বিপক্ষে অবস্থান নিয়েছে। বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও ডাকসুর সাবেক জিএস মোহাম্মদ রাশেদ খান। সুবর্ণভূমির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

২০২৪ এর গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ফেস দ্যা পিপলের টকশতো মেজর (অব.) আখতারুজ্জামান

জামায়াতে ইসলামীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছিলেন। আন্দোলন করছে জামায়াত-শিবির রাজাকারের বাচ্চারা ইত্যাদি বলে শিক্ষার্থীদের যাচ্ছেতাই গালিগালাজ করেছিলেন তিনি। এমনকি আমি গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ায় আমাকে পর্যন্ত রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এই মেজর (অব.) আখতারুজ্জামান সাহেব!

দেখেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ও শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়ায় তার তো জেলে থাকার কথা, কিন্তু জামায়াতে ইসলামীর শেল্টারে তিনি হয়ে গেছেন জামায়াতে ইসলামীর নেতা! তার মুক্তি দাবিতে আন্দোলন করে ও জামায়াতের রাজনীতি করার সুযোগ দিয়ে জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে! এমন কতজন গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী লোককে জামায়াত শিবির তাদের দলে ভিড়িয়েছে, সেটির তালিকা হওয়া দরকার।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)