যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় সবজি বিক্রেতার হাতে ফল ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ১০:১৫ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ১০:৫৫ পিএম
চুয়াডাঙ্গায় সবজি বিক্রেতার হাতে ফল ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে লোহার শিক দিয়ে বুকে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচির বটতলা এলাকায় ভ্যানে করে ফল বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ফল বিক্রেতা মধুর সঙ্গে মামুন নামে এক সবজি বিক্রেতার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এ সময় মামুন কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত ধারালো লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মধু।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক শামসুজ্জোহা জানান, ধারালো লোহার শিকের আঘাতে মধুর বুকের ভেতরের একটি প্রধান রক্তনালি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ফুটপাতে দোকান বসানো নিয়ে ফল ও সবজি বিক্রেতার মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)