যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:২২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৯:৫৮ পিএম
ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬, নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতিসহ সদস্যদের বরণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয়ের বেগম রোকেয়া মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এম সাইফুল্লাহ এবং থানার ওসি গোলাম কিবরিয়া হাসান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুণ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নূরুল আমীন মুকুল এবং সংবর্ধিত শিক্ষার্থী সারজিত তাবাসসুম, রূপকথা তাহেরী ও সারিকা সাঈদ বক্তব্য দেন।

বক্তারা মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৮৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)