যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকার গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে: মামুনুল হক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৭:২১ পিএম
আপডেট : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৮:৪৬ পিএম
সরকার গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে: মামুনুল হক

দেশে গ্যাস, তেল ও বিদ্যুতের সংকটসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে এবং এভাবে চলতে থাকলে দেশের মানুষ সরকারকে লালকার্ড দেখিয়ে দেবে।

৭ অক্টোবর (বুধবার) বিকেলে নড়াইলের লোহাগড়া শহরের জয়পুর কেন্দ্রীয় ঈদগাহে বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘ভিন্ন দেশের দালালরা গুরুত্বপূর্ণ জায়গায় বসে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। তৈরি পোশাক খাতে প্রতিবেশী দেশগুলো যেখানে ভর্তুকি দিচ্ছে, সেখানে আমাদের দেশে সরকারি সিন্ডিকেটের কারণে চরম নৈরাজ্য নেমে এসেছে।’

বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহসিন উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ কাসেমীসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি দিদারুল ইসলাম ও মুফতি আব্দুল আজিজ। নাগরিক সমাবেশ শেষে মামুনুল হক শালনগর ইউনিয়নের শামুকখোলা কওমি মাদরাসার একটি ওয়াজ মাহফিলে যোগ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)