যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় আলোচনা দোয়া

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ১০:১৪ পিএম
আপডেট : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ১১:০২ পিএম
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় আলোচনা দোয়া

বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা-কয়া ঈদগাহে শহীদ আবরার ফাহাদের কবরসংলগ্ন এলাকায় এ আয়োজন করে ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা।

সংগঠনের শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

তিনি অভিযোগ করেন, এ সরকার জনগণের অধিকার খর্ব করছে। টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে।

অন্যদের মধ্যে আলোচনা করেন হাফেজ মুজাহিরুল ইসলাম, এনামুল হক, ইউসুফ আলী, ইমরান বিশ্বাস, শহীদ আবরার ফাহাদের চাচা রবিউল ইসলাম প্রমুখ।

শেষে শহীদ আবরার ফাহাদসহ দেশের জন্য আত্মত্যাগকারীদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)