পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আবদুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এম মান্নান মিস্ত্রি প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।