যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষক কার্ডে অনিয়মের সুযোগ নেই: ঝিনাইদহে আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০৩:২৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০৩:৫৪ পিএম
কৃষক কার্ডে অনিয়মের সুযোগ নেই: ঝিনাইদহে আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণার পর শৈলকূপা উপজেলার কৃপালপুর স্কুল মাঠে কৃষকদের হাতে কার্ড তুলে দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

উদ্বোধনী দিনে শৈলকূপা উপজেলায় এক হাজার ৬৭৯ জন কৃষককে কার্ড দেওয়া হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার দশ জেলার ১১ স্পটে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কৃষক কার্ডের উদ্বোধন করেন।

কার্ড বিতরণ শেষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এসব কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের টাকা জনগণকে দেওয়া হচ্ছে, সেখানে অনিয়মের সুযোগ নেই। কেউ অনিয়ম করলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা কাজ করেনি।

‘এই ব্লকে যারা আছেন তাদের দেওয়া হয়েছে। বাংলাদেশের সব কৃষককে দেওয়া হবে। আমাদের কর্মসূচি হলো দেশের সব কৃষক, সব নারী ও পরিবারপ্রধান পাবে। এখানে কাকে বাদ দেবো? দুনীতি করার কোন সুযোগ নেই। দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘এ অনুভুতি ভাষায় প্রকাশ করা যাবে না। আজ দশ জেলার ১১ স্পটে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, তার মধ্যে শৈলকুপা আছে, এটা আমার বড় পাওয়া। এটা আমার কাছে শৈলকুপাবাসীর কাছে সুখের অনুভূতি, ভালো লাগার অনুভূতি।’

এসময় আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদে বিরোধী দলের বক্তব্য দেওয়ার সময় নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, রেকর্ড অনুসারে বিরোধী দলের যে সময় দেওয়ার নিয়ম আছে তার থেকে বেশি সময় দেওয়া হয়েছে। যে সময় নিয়ে তাদের বিতর্ক করার কথা দুই মিনিটের, সেখানে তারা ১৫ মিনিট সময় নিয়েছেন। এখানে অভিযোগের কোনো সুযোগ নেই, এটা তাদের রাজনৈতিক বক্তব্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামানসহ কৃষক ও রাজনৈতিক নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)