যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঐতিহ্যের জয়গানে যশোরে বৈশাখী শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ১১:০২ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০২:৪৬ পিএম
ঐতিহ্যের জয়গানে যশোরে বৈশাখী শোভাযাত্রা

আবহমান বাংলার ঐতিহ্য ধারণ করে সকল বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে যশোরে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে বর্ণিল সাজে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সকাল ৮টা ৫০ মিনিটে শহরের ঐতিহাসিক মুনসী মেহেরউল্লা ময়দান থেকে শুরু হয়। এর উদ্বোধন ও নেতৃত্ব দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। রঙিন ব্যানার, ফেস্টুন, ঘোড়ার গাড়ি এবং বাংলার লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গে সজ্জিত হয়ে হাজারো মানুষ এই উৎসবে শামিল হন।

শোভাযাত্রাটি জজ কোর্ট মোড়, দড়াটানা, চিত্রা মোড় ও চৌরাস্তা প্রদক্ষিণ করে। এরপর রেল রোড ও আদ্-দ্বীন হাসপাতাল এলাকা হয়ে মাইকপট্টি মোড় ঘুরে পুনরায় টাউন হল ময়দানে গিয়ে শেষ হয়। রাস্তার দুপাশে দাঁড়িয়ে শত শত মানুষ হাত নেড়ে শোভাযাত্রাকে অভিবাদন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ।

এছাড়া বর্বষরণ শোভাযাত্রায় অংশ নেন চারুপীঠ আর্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাহাবুব জামাল শামীম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোরের সিভিল সার্জনসহ সরকারি কর্ম কর্মকর্তা, বিভিন্ন সাামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় যশোরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে যোগ দেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আয়োজনটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)