স্টাফ রিপোর্টার
, যশোর
নানা আয়োজনে যশোরের বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এসব অনুষ্ঠানের মধ্যে যশোরের সনাতন সংঘের অষ্টকযাত্রা গান ছিল ভিন্নমাত্রার অনুষ্ঠানগুলোর অন্যতম।
মঙ্গলবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় অনুষ্ঠিত হয় ব্রিটিশ ভারতের প্রথম শহীদ ক্ষুদিরামের জীবন নিয়ে লেখা ‘ক্ষুদিরামের ফাঁসি’। যশোরের সনাতন সংঘের আয়োজিত অষ্টক গানে অংশ নেয় বাঘারপাড়ার কালিকাপুর থেকে আসা সনাতন যুব সংঘ। অষ্টক গান পরিচালনা করেন কংকন গাঙ্গুলি ও মাস্টার সুজিত সরকার।
সনাতন সংঘের বর্ষবরণ অনুষ্ঠানে অষ্টক গান ছাড়াও আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সময় উপস্থিত ছিলেন, সনাতন সংঘের সভাপতি অশোক কুমার ঘোষ, বিনয় কৃষ্ণ মল্লিক, অসীম কুমার মণ্ডল, অধ্যাপক কার্তিক চন্দ্র রায়, মাস্টার তরুণ কুমার ঘোষ, অ্যাড. আবু মুরাদ, অ্যাড. ভীমসেন, অধ্যাপক গোপাল সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল কুমার চক্রবর্তী।