যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গরুকাণ্ড নিয়ে লোহাগড়ায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৫:৩৬ পিএম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ১১:০৩ পিএম
গরুকাণ্ড নিয়ে লোহাগড়ায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জেলেদের মাঝে গরু বিতরণে কথিত অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

রোববার বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতারা এই দাবি জানান।

লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হেমায়েত হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গরু বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের নির্দেশে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। তবে, ওই কমিটি যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কীভাবে গরু বিতরণের তালিকায় স্বাক্ষর করা হয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, প্রকল্পে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে এর দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদেরই নিতে হবে। যথাযথ তদন্ত ও যাচাই ছাড়াই কেন তালিকায় অনুমোদন দেওয়া হলো- প্রশ্ন তোলেন তিনি।

একইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন প্রক্রিয়াকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা জোরালোভাবে দাবি জানিয়ে বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের তালিকা ফের যাচাই করে তাদের মাঝে সঠিকভাবে সরকারি সহায়তা বিতরণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬০ জন উপকারভোগীর মাঝে ৬০টি বকনা গরু বিতরণের ক্ষেত্রে সঠিক যাচাই-বাছাই করা হয়নি। এতে প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জেলেরা বঞ্চিত হয়েছেন। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তবে বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিকদার মকবুল হোসেন, সদস্য সচিব সেলিম আহম্মদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাচ্চু মিয়া, আজম মৃধা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতান, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোল্যা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল হক আজাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, ছাত্রদল লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার সভাপতি আনিসুর রহমানসহ প্রমুখ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)