যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০২:০১ পিএম
মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

মাগুরায় ১১ দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ কার্যকরের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১০টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিলের আগে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা এম বি বাকের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ আব্দুল মতিন।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু এবং সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. মাসুদুল আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সদর উপজেলা আমির মো. ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মাওলানা মো. লিয়াকত আলী খানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)