যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকার গণরায়কে উপেক্ষা করছে: গোলাম রছুল এমপি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : শনিবার, ২ মে,২০২৬, ০৭:৩১ পিএম
সরকার গণরায়কে উপেক্ষা করছে: গোলাম রছুল এমপি

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে যশোরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে) বিকেলে শহরের জজ কোর্ট মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক গোলাম রছুল। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান।

অধ্যাপক গোলাম রছুল বলেন, দেশে সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ তাদের মতামত দিয়েছেন, যা একটি সুস্পষ্ট গণরায়। কিন্তু সরকার সেই রায়কে উপেক্ষা করছে।

তিনি দাবি করেন, গণভোটে উত্থাপিত বিষয়গুলো ছিল জনগণের মৌলিক অধিকার, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত। এসব দাবির বিপরীতে সরকারের অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি আরও বলেন, সরকারের বক্তব্যে দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে-সংসদের ভেতরে এক ধরনের অবস্থান, আর জনগণের সামনে আরেক ধরনের।

দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকর করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা মুক্তার আলী বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি এবং এ বিষয়ে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জামায়াতে ইসলামীর যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক, এনসিপির সমন্বয়কারী নুরুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, অফিস সেক্রেটারি নুর-ই আলী নূর আল মামুন, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মুফতি রাশিদুল ইসলাম, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী এবং শহর আমির মাওলানা ইসমাইল হোসেন।

সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণিহার চত্বরে গিয়ে শেষ হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)