যশোর, বাংলাদেশ || শনিবার, ৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আলোচনা সভায় নাহিদ ইসলাম

জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০১:১২ পিএম
আপডেট : শনিবার, ৯ মে,২০২৬, ০১:১৯ পিএম
জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে টালবাহানা করছে সরকার।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেল ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যু বিএনপি এড়িয়ে যেতে চায়। কিন্তু জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে।

নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)