যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রনেতা রাশেদের বাড়িতে হামলা: খোঁজ নিলেন প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ১২:৪০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:২৫ পিএম
ছাত্রনেতা রাশেদের বাড়িতে হামলা: খোঁজ নিলেন প্রতিমন্ত্রী অমিত

যশোরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠার পর পরিবারটির খোঁজ নিতে মঙ্গলবার সকালে তার বাসায় যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এর আগে সোমবার (২৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাশেদ খান যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তার বাড়ির পাশের দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করেন।

রাশেদ খানের দাবি, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একই সঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির প্রাচীর ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল নিয়ে তার দিকে তেড়ে আসে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

রাশেদ খান বলেন, অভিযুক্তরা এখনও তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে হামলার ঘটনার পর মঙ্গলবার সকালে ঢাকা থেকে যশোরে পৌঁছেই রাশেদ খানের বাসায় যান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির বিভিন্ন নেতারা।

রাশেদ খান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুঃসময়ে পাশে দাঁড়ানোয় তিনি ও তার পরিবার সাহস ও সমর্থন পেয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)