কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের প্রিজন ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুবকর বিশ্বাস।
শহিদুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল, ফারুক হোসেন খোকন, লিয়াকত আলী, হারুন অর-রশীদ, মীর্জা টিপু, সভাপতি একরামুল হক এবং আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।