যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৪ মে,২০২৬, ০৮:৪৮ পিএম
আপডেট : সোমবার, ২৫ মে,২০২৬, ০১:৩১ এ এম
মণিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা

যশোরের মণিরামপুরে ইয়াবা সেবনের দায়ে চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত তাদের দুইজনকে এক মাস করে এবং অপর দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসাথে আদালত তাদের মধ্যে চারজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

রোববার (২৪ মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চালকিডাঙ্গা গ্রামের সোনাউল্লাহ গাজীর ছেলে নেছার উদ্দিন (৪৫), মুড়াগাছা গ্রামের মান্দার মোড়লের ছেলে আব্দুল আজিজ মোড়ল (৪০), বেগমপুর এলাকার ফারুক হোসেনের ছেলে হাসিব হোসেন (২৩) ও মাহাতাব নগরের আব্দুল মান্নানের ছেলে শাওন হোসেন (২৫)।

এদের মধ্যে আব্দুল আজিজ ও নেছার উদ্দিনকে এক মাস করে এবং শাওন ও হাসিবকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) ব্রজেন্দ্রনাথ গাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্রজেন্দ্রনাথ গাইন বলেন, আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। কারাদণ্ডপ্রাপ্ত চারজনকে রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)