যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শংকরপুরের কুখ্যাত অনি সহযোগীসহ আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০৯:৪০ পিএম
শংকরপুরের কুখ্যাত অনি সহযোগীসহ আটক

যশোর শহরের শংকরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসাবে চিহ্নিত অন্তত দুডজন মামলার আসামি ও অনিক ওরফে অনি অবশেষে আটক হয়েছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে এক সহযোগীসহ তাকে আটক করেছে ডিবি পুলিশ।

তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে শংকরপুরের শান্তিপ্রিয় মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

আটক অনিক ওরফে অনি শংকরপুর বটতলা এলাকার আলতুর ছেলে। আটক তার সহযোগীর নাম তানভীর। তিনি শংকরপুর পশু হাসপাতাল এলাকার কাজী তারেকের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম চাঁচড়া বাবলাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ডিবি পুলিশ ত্রাস অনি এবং তার সহযোগী তানভীরকে আটক করে।

তবে তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কি না জানা যায়নি।

আটকের সত্যতা স্বীকার করে ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানান, একাধিক মামলার আসামি সন্ত্রাসী অনি এবং তার সহযোগীরা শংকরপুর মেডিকেল কলেজপাড়া এবং বাসটার্মিনাল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

ধর্ষণ, চাঁদাবাজি, মাদকের ব্যবসা এবং লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন এই সন্ত্রাসীরা। কিছুদিন আগে মেডিকেল কলেজ রোডের ওয়াদুদ নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে অনি গং।

তারা ওই বাড়ি থেকে মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলাও হয়েছে। এছাড়া অসংখ্য অভিযোগ রয়েছে পুলিশের কাছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)