যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০৯:৪৫ পিএম
যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে মারধরের অভিযোগ

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মে) রাত ১১টা ২০ মিনিটে হাসপাতালের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক সাহারুল ইসলাম শুভর সঙ্গে রোগীর ছেলে আলমগীর হোসেনের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আলমগীর হোসেন যশোর সদর উপজেলার ছোট মেঘলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভর্তি রোগী আবুল হোসেনের চিকিৎসা দ্রুত দেওয়ার অনুরোধ করলে ইন্টার্ন চিকিৎসক জানান, তিনি অন্য এক রোগীর চিকিৎসা শেষ করে পরবর্তীতে ওই রোগীকে দেখবেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে উভয় পক্ষের মধ্যে মৌখিক মুচলেকার মাধ্যমে বিষয়টি মমাংসা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)