যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২৫ জুলাই যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০১:০৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৩:১৬ পিএম
২৫ জুলাই যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ

যশোরে আগামী ২৫ জুলাই (শনিবার) বিকেল সাড়ে ৩টায় শহরের চৌরাস্তা মোড়ে এক গণসমাবেশের আয়োজন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির জেলা আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

সংবাদ সম্মেলনে মোস্তফা আমীর ফয়সাল বলেন, ‘সমাবেশের তারিখ ঘোষণার পর গত সাত দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের সকল সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে, অতীতের যেকোনো সময়ের চেয়ে এটি একটি বড় জনসমাগমে পরিণত হবে।’

শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে দলের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয় এবং সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য রাজু আহমেদসহ দলীয় নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)