যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে কেশবপুরে জরিমানা দুই লাখ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০২ পিএম
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৮ পিএম
ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে কেশবপুরে জরিমানা দুই লাখ

বিএসটিআইয়ের অনুমোদনহীন ও ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে যশোরের কেশবপুরে ‘ইত্যাদি স্টোর’ নামে এক দোকানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের গমপট্টি এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর এই জরিমানা করে।

অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, ইত্যাদি স্টোরে বিএসটিআইয়ের বৈধ কাগজপত্র ছাড়াই ভেজাল শিশুখাদ্য বিক্রি এবং পণ্য সংরক্ষণে একাধিক অনিয়ম পাওয়া গেছে। এ অপরাধে দোকানের মালিক স্বপন কুমার দাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, কেশবপুরে অনুমোদনহীন ও ভেজাল শিশুখাদ্য বিক্রি বন্ধে বাজার তদারকির পাশাপাশি এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)