মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা বণিক সমিতির নবনির্বাচিত নেতারা শপথ নিয়েছেন। রোববার বেলা ১২টায় মাগুরা প্রেসক্লাবের হলরুমে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মুন্সি হুমায়ুন কবির রাজা বলেন, দীর্ঘ ২৩ বছর পর গত ২৫ সেপ্টেম্বর সুষ্ঠু ও সুন্দরভাবে বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান এবং নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন।
নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বণিক সমিতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আবু মুসা, সহকারী নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্সসহ সাংবাদিক, বণিক সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।