যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাগেরহাটে তিন দিনে এলপি গ্যাসের দাম বেড়েছে ৪০০ টাকা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ১১:২০ এ এম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০২:৩২ পিএম
বাগেরহাটে তিন দিনে এলপি গ্যাসের দাম বেড়েছে ৪০০ টাকা

বাগেরহাটে মাত্র তিন দিনের ব্যবধানে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) দাম সিলিন্ডারপ্রতি প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। কয়েক দিন আগে যে সিলিন্ডার এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা দুই হাজার থেকে দুই হাজার ২৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তা, চা দোকানি ও হোটেলসহ গ্যাসনির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। ভোক্তাদের অভিযোগ, দোকানগুলোতে কোনো মূল্যতালিকা টাঙানো নেই এবং রশিদও দেওয়া হচ্ছে না। সরকারি কোনো ঘোষণা ছাড়াই কোম্পানিগুলো দাম বাড়িয়েছে বলে দাবি করছেন বিক্রেতারা।

মোরেলগঞ্জের গৃহিণী শিউলি বেগম বলেন, ‘হঠাৎ করে গ্যাসের দাম এত বাড়লো কেন, কেউ বলতে পারে না। দোকানদাররা বলে কোম্পানি দাম বাড়িয়েছে। সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে।’

হোটেল ব্যবসায়ী উজ্জ্বল গাজী ও চা দোকানি মোস্তাফিজুর রহমান জানান, গ্যাস ছাড়া তাদের ব্যবসা চলে না। বাজারে সরকারি মনিটরিং না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

এদিকে, এলপি গ্যাস বিক্রেতাদের দাবি, পরিবহন ব্যয় ও সরবরাহ সংকটের কথা বলে কোম্পানির পক্ষ থেকেই দাম বাড়ানো হয়েছে। তবে এ বিষয়ে তাদের কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি।

রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলপি গ্যাসের দাম সরকারনির্ধারিত। কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে এবং এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)