যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনার দাম ভরিতে ১১০৮ টাকা কমেছে বাংলাদেশে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০১:৫৭ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০২:২৬ পিএম
সোনার দাম ভরিতে ১১০৮ টাকা কমেছে বাংলাদেশে

বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। ভ্যাটসহ এখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা। আগের দিন বৃহস্পতিবার এই দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৬৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ২৭৪ টাকা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)