যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বেকারিতে অস্বাস্থ্যকর খাবার, ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০১:১৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০১:১৭ এ এম
যশোরে বেকারিতে অস্বাস্থ্যকর খাবার, ৫০ হাজার টাকা জরিমানা

যশোর শহরের রেলরোডে অবস্থিত ‘লাইভ বেকারি’তে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, বাসি ও পচা খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৩০ হাজার টাকা এবং ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বেকারির খাবারের মধ্যে তেলাপোকার উপস্থিতি, অপরিচ্ছন্ন রান্নাঘর ও স্বাস্থ্যবিধি না মানার চিত্র পাওয়া যায় বলে জানান কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)