যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সার-কীটনাশকের দোকানে হাজার লিটার জ্বালানি তেল, মজুতদারকে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ১০:৪০ এ এম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০১:২২ এ এম
সার-কীটনাশকের দোকানে হাজার লিটার জ্বালানি তেল, মজুতদারকে জরিমানা

যশোরের অভয়নগরে পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীর সার ও কীটনাশকের দোকান থেকে এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদকারী ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

মজুদকারী ব্যবসায়ী পুস্পল কবিরাজ উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের অমর কবিরাজের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে পুস্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়।

এ সময় দোকানের ভেতরে মজুদ করা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উদ্ধার করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)