যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুইশ’ লিটার ডিজেল জব্দ, দশ হাজার টাকা জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০৯:১১ পিএম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০১:৪১ এ এম
দুইশ’ লিটার ডিজেল জব্দ, দশ হাজার টাকা জরিমানা

যশোরের চৌগাছায় এক ডিজেল এজেন্টকে দশ হাজার টাকা জরিমানা এবং দুইশ’ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে চৌগাছা-শার্শা সড়কের চৌগাছা পৌরসভার কুঠিপাড়া দিনায়েত মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। এসময় তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ, এসআই আব্দুস সাত্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, নিয়ম অমান্য করে কৃষকের কাছে ডিজেল বিক্রি না করে পার্শ্ববর্তী শার্শা উপজেলার একটি মুদি দোকানির কাছে ব্যারেল ভর্তি দুইশ’ লিটার ডিজেল বিক্রি করেন চৌগাছার মেসার্স লিয়াকত এন্টারপ্রাইজ নামে এক ডিজেল এজেন্ট। একটি ভ্যানে করে ওই তেল শার্শার মুদি দোকানে নেওয়া হচ্ছিলো। স্থানীয়রা ভ্যানচালককে চ্যালেঞ্জ করে তার কাছে মেমো দেখতে চান। তিনি ব্যর্থ হওয়ায় ভ্যানটি আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির কাছে অভিযোগ দেওয়া হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ধারায় লিয়াকত এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলামের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং দুইশ’ লিটার তেল জব্দ করে চৌগাছার বিশ্বাস ফিলিং স্টেশনে বিক্রি করে ২২ হাজার ১৭০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)