যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০২:০৩ এ এম
দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস হয়ে গেল। যেখানে কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার নানা দিক উঠে আসে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রোগ্রাম এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. শওকত হোসেন ভূঁইয়া।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন এবং নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)