যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন ও নিরাপদ খাদ্য সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০২:২১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৩:৩৪ পিএম
ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন ও নিরাপদ খাদ্য সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষি সমৃদ্ধ করার লক্ষ্যে অংশীজনদের (Stakeholders) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ মো. সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষি পণ্যের মূল্য শৃঙ্খল (Value Chain) তৈরিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বব্যাংক ও ইফাদের (IFAD) সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে নতুন দিশা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সম্মেলনে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতারা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)