যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ শনিবার আসছে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৬:৪৪ পিএম
কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ শনিবার আসছে

কোলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ শনিবার (২২ আগস্ট) সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন ও বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান।

নিহত সাত বাংলাদেশির মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন সদস্য রয়েছেন। তারা হলেন কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া (মোহিনী মিল এলাকা) এলাকার বাসিন্দা সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের একমাত্র সন্তান স্বর্ণশীষ দত্ত (৩) এবং আফসানার বাবা মো. আকরাম আলী (৬৪)।

দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল ৯-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী আফসানা শারমীন অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ভারতে যান। সেখানে নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অবস্থানকালে অগ্নিকাণ্ডে তারা নিহত হন।

নিহত অন্য তিন বাংলাদেশির মধ্যে রয়েছেন ঢাকার সাভার আমিনবাজার এলাকার কসমেটিকস ব্যবসায়ী বাবু আহমেদ (৩৭), সাতক্ষীরার কালিগঞ্জের এসএম আলিমুজ্জামান সাজু এবং একই জেলার রেবতী সরকার। সাজু এবং রেবতী সরকার চিকিৎসার জন্য ভারতে যান এবং ওই হোটেলে অবস্থান করছিলেন।

গত ১৯ আগস্ট বুধবার রাত দুইটার দিকে ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন।

ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয় বাংলাদেশ উপ-হাইকমিশন ও স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো বাংলাদেশে প্রবেশ করবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান বলেন, মরদেহগুলো সকালে বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

তবে, নিহত রেবতী সরকারের পরিবারের পক্ষ থেকে তার মরদেহ ভারতে সৎকার করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। ফলে, তার মরদেহ দেশে আনা হবে কি না, সে বিষয়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমিন বলেন, কলকাতা থেকে নিহত বাংলাদেশিদের মরদেহ শনিবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার কথা রয়েছে। মরদেহ গ্রহণ ও দেশে প্রবেশের জন্য বন্দরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

মরদেহ দেশে আসার খবরে নিহতদের স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের মরদেহ দেশে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)