যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নয়া রাষ্ট্রপতিকে যবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৭:০১ পিএম
নয়া রাষ্ট্রপতিকে যবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

অনুরূপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

২১ আগস্ট (শুক্রবার) এক অভিনন্দন বার্তায় যবিপ্রবি উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অত্যন্ত অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক জননেতা। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন, প্রজ্ঞা এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা সর্বজনবিদিত। বর্তমান সংকটময় ও উত্তরণকালীন সময়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তার মতো একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করবে। একইসঙ্গে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

তিনি আরও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাত আরও গতিশীল হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর, আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় তার দূরদর্শী অভিভাবকত্ব ও দিকনির্দেশনায় নতুন উচ্চতায় পৌঁছাবে।

অভিনন্দন বার্তায় যবিপ্রবি উপাচার্য নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে তার কার্যকালে দেশের সর্বাঙ্গীণ কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)