যশোর, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০২:৪৩ পিএম
শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার

দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার জাতীয় সংসদের এলডি হলে ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশে শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগের। এতে শিক্ষকদের মর্যাদাহানির পাশাপাশি সামগ্রিক শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের তীব্র সমালোচনা করে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান কায়সার কামাল।

তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে পূর্ণ মানবাধিকার ও সুদৃঢ় গণতন্ত্র থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আর 'আই অ্যাম জিপিএ ফাইভ' এর যুগে ফিরে যেতে চায় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ এসেছে, যাদের মূল লক্ষ্য তরুণদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া।

তিনি আরও বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণে যুক্ত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও নীতিনির্ধারণের মূল অংশ হওয়া উচিত।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)