যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪০

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:২৪ পিএম
হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪০

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ জনে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৪৪০ শিশু।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় ৮১ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৯ শিশু। একই সময়ে পরীক্ষায় শিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১০৫ শিশু।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৪ হাজার ৫২৩ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৪ হাজার ২৫১ জন।

তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)