যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০১:০৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০১:১৪ পিএম
বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরে জাতীয় প্রেসক্লাবের শৌচাগারের দরজা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘সোমবার বিকেল থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের উপস্থিতিতে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)