সুবর্ণভূমি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন রাস্তা তৈরি করতে গেলে ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সারা দেশে রেল যোগাযোগ বৃদ্ধিসহ ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার।
শনিবার বেলা ১২টার দিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জলাবদ্ধতা যাতে না হয় ও পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। যেন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি না হয়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়।