যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শৈলকূপায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০২:০৮ পিএম
আপডেট : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৩:১২ পিএম
শৈলকূপায় ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চণ্ডীপুর এলাকায় মহাসড়কে ট্রাকচাপায় তারিফ উদ্দিন মণ্ডল (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের পাশে আশা এনজিও অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারিফ উদ্দিন মণ্ডল চণ্ডীপুর গ্রামের মৃত ইন্তাজ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ফজরের নামাজ আদায় শেষে প্রাতঃভ্রমণে (হাঁটতে) বের হন তারিফ উদ্দিন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)