মাগুরা সংবাদদাতা
ভাটায় কাজ করার সময় ইট চাপায় সালমান মন্ডল (৫০) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইদ্রিসপাড়া শাহী দরবার ব্রিকস এ।
নিহত সালমান মন্ডল শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ।
শ্রমিকরা জানান, সালমান ইট ভাটায় কাজ করার সময় পাশে থাকা ইটের স্তূপ ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।
খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ।