স্টাফ রিপোর্টার
, যশোর
প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে মধ্যরাতে আপত্তিকর অবস্থায় সাব্বির হোসেন নামে এক জামায়াতনেতাকে হাতেনাতে পাকড়াওয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।
আটক সাব্বির হোসেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সদস্য বলে স্থানীয়রা জানিয়েছে। তার বাবা একই গ্রামের জামায়াত সমর্থিত সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন রাতে সাব্বির হোসেন এক প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা কক্ষে ঢুকে দুইজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা সাব্বির হোসেন ও ওই নারীকে পাকড়াও করে।
স্থানীয়দের অভিযোগ, পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে কোনো আইনানুগ ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত সাব্বির হোসেন ও ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত সাব্বির হোসেন দাবি করেছেন, তিনি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে ওই প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন।