যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল যোগ্য: আসিফ নজরুল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৯:১৪ পিএম
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল যোগ্য: আসিফ নজরুল

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ্য ব্যক্তি বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকারের  আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এনিয়ে তিনি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন। সুবর্ণভূমির পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:

বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন?

আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি । শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর দীর্ঘ বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছিলেন সন্তানসম একজন।

বিএনপিতে উপযুক্ত আরো কেউ কেউ আছেন। তবে আমার মতে, সবদিক বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন। রাজনীতিবিদদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)