যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওসিকে ‘অপদার্থ’ বললেন ‘পীর’ হত্যা মামলার প্রধান আসামি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১২:০৪ এ এম
ওসিকে ‘অপদার্থ’ বললেন ‘পীর’ হত্যা মামলার প্রধান আসামি

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে ‘অপদার্থ’ বলে ফেসবুকে পোস্ট করেছেন খোদ মামলার প্রধান আসামি খাজা আহম্মেদ।

খাজা আহম্মেদ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং দৌলতপুর উপজেলা জামায়াতের রোকন।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে তার ফেসবুক আইডিতে এমন পোস্ট করেন তিনি।

তার নিজ নামে খোলা ফেসবুক আইডির পোস্টে লেখা হয়েছে, ‘দৌলতপুর থানার ওসি, জীবনে বিভিন্ন থানায় অন্তত ২০ থেকে ২৫ জন ওসির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। সারা বাংলাদেশের অন্তত ৫০ জন ওসির সঙ্গে ভালো সম্পর্ক আছে। এর মতো অপদার্থ আর দ্বিতীয়টি দেখিনি। পুরো দৌলতপুরকে আইনের শাসনে অব্যবস্থাপনার মূল কারিগর এ ব্যক্তি। তার মূল চাহিদা টাকা। সে মরা লাশের বিষয়েও টাকা ছাড়া কথা বলে না। আমি এসপি কুষ্টিয়া রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়ের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।’

তার ফেসবুক আইডিতে এমন পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনাও।

এ বিষয়ে খাজা আহমেদ জানান, এটি তার নিজের লেখা পোস্ট নয়। এ মুহূর্তে ফেসবুক চালাতে পারছেন না। তার পরামর্শে তারই ছোট ভাই এ পোস্টটি করেছেন।

পীর হত্যার মামলার আসামি হওয়ায় এমন পোস্ট করেছেন কি না এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘অনেক আগে থেকেই ওসির ব্যাপারে এ ধরনের কথা বলে আসছি। তার বিরুদ্ধে এমন নানা অভিযোগ আসছে। অনেককে রাতের বেলায় তিনি ফোন করে মামলার ভয় দেখাচ্ছেন, টাকা চাচ্ছেন, মামলা তো হতে পারে এখানে খরচ খরচা আছে এমন কথা বলছেন। তাকে এখন পর্যন্ত ভালো লাগেনি তাই এ পোস্টটি করা হয়েছে।’

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘একজন হত্যা মামলার আসামি কী লিখলো, কী লিখলো না সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই ‘

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)